Skip to main content

নুন

School🏫



                               নুন 
                      জয় গোস্বামী


  আমরা তো অল্পে খুশি; কী হবে দুঃখ করে?
  আমাদের দিন চলে যায় সাধারণ ভাটকাপড়ে।
  চলে যায় দিন আমাদের অসুখে ধারদেনাতে
  রাত্রিরে দু- ভাই মিলে টান দিই গঞ্জিকাতে 
 সব দিন হয় না বাজার ; হলে, হয় মাত্রাছাড়া
 বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা
 কিন্তূ পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? 
সে অনেক পরের কথা। টান দিই গাঞ্জিকাতে।

Comments